Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বিতর্কিত ‘মিনি-বাজেট’ প্রণয়নের দায় নিয়ে ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে লিজ ট্রাস বলেন, আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে সেজন্য দুঃখিত।

তিনি আরও বলেন, আমি কাজ করতে চেয়েছিলাম। করের সমস্যা মোকাবিলা এবং জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে কাজ করতে চেয়েছি। কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি।

বিবিসি জানায়, ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ তিনি। তবে এটি অর্জন করতে যে এখন আরও বেশি সময় লাগবে, সেটাও স্বীকার করেছেন। লিজ ট্রাস পদত্যাগ করতে চান না। বরং পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন বলেও জানিয়েছেন।

বর্তমানে তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন। অবশ্য ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর থেকে রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেনে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতা হারায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments