Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিরেমিট্যান্সের ধস থামাতে এক গুচ্ছ পদক্ষেপ

রেমিট্যান্সের ধস থামাতে এক গুচ্ছ পদক্ষেপ

দেশে ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমেছে। গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে অক্টোবরে। যার পরিমাণ এক দশমিক ৫২ বিলিয়ন ডলার। রেমিট্যান্সের এই এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইতোমধ্যে রেমিট্যান্সে চার্জ উঠিয়ে দেওয়াসহ শিথিল করা হয়েছে নানা শর্ত। এর ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের মধ্যে রয়েছে- বৈধ উপায়ে ওয়েজ আর্নার্স রেমিট্যান্সর বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা দেওয়া। রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা দেওয়া। রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজীকরণ। ফিনটেক পদ্ধতির আওতায় মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশের ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা উদ্বুদ্ধকরণ। এবং রেমিট্যান্স প্রেরণে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউসগুলোর চার্জ মওকুফ করা।

চলতি অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম দুই মাসে (জুলাই ও আগষ্ট) দেমে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসছিল। এর পরের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে এক দশমিক ৫৪ বিলিয়ন ডলারে নেমে আসে। এছাড়া অক্টোবর মাসে রেমিট্যান্স আরও নিম্নগামী। এই মাসে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৫২ বিলিয়ন ডলার। গত ৮ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন প্রবাসী আয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments