Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশস্কুলমাঠে নারীর সন্তান প্রসব!

স্কুলমাঠে নারীর সন্তান প্রসব!

বাড়ি ফেরার পথে প্রসববেদনা উঠলে স্কুলমাঠে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন চাঁদপুর এক নারী। প্রায় শহরে যান সন্তানসম্ভবা ওই নারী। নিয়মিত চেকাপ শেষে বাসায় ফেরার সময় এই ঘটনা ঘটে। ওই নারীর নাম আয়েশা বেগম। তিনি সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের শরীফের স্ত্রী।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শহরের লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, সকালে শহরের ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে নবজাতক জন্মের সম্ভাব্য তারিখ ও চেকাপ করতে আসেন আয়েশা বেগম।বিকেলে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে তার প্রসব বেদনা উঠলে স্থানীয়রা তাকে স্কুল মাঠে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানেই একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মোর্শেদা ইয়াছমিন বলেন, বিকেল ৩টার দিকে আমাদের বিদ্যালয়ের সামনের সড়কে হঠাৎ ওই নারীর প্রসব বেদনা উঠলে আমরা দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে খবর দেই। পরে হাসপাতালের নার্সিং বিভাগের কর্মরত নার্স ও স্টাফরা ঘটনাস্থলে আসেন। তবে তারা আসার আগেই নবজাতক ভূমিষ্ঠ হয়। হাসপাতালের নার্সরা ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও মাকে পরবর্তীতে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও বলেন, তার সঙ্গে কোনো আত্মীয়-স্বজন না থাকায় তিনি ব্যথায় চিৎকার করেন। আমি জানতে পেরে বিদ্যালয়ের মাঠে চাদর দিয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করি।

আয়েশা বেগমের বোন জামাই ফারুক বলেন, বাবার বাড়ি একই এলাকার মধুরোড থেকে আয়েশা একাই চেকাপ করার জন্য চাঁদপুর শহরে যায়। তার নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২২ নভেম্বর।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান চৌধুরী বলেন, লেডি প্রতিমা বালিকা বিদ্যালয় থেকে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা নার্সিং বিভাগের নার্স ও স্টাফদের পাঠিয়েছি। পর্যবেক্ষণের জন্য মা ও শিশু বর্তমানে হাসপাতালে রয়েছে এবং তারা সুস্থ আছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments