Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাগোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার ম্যাচ

গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার ম্যাচ

নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে ইউরোপের দেশ ডেনমার্ক ও আফ্রিকার দেশ তিউনিসিয়া। দুই দলই গোল দেওয়ার চেষ্টা করলেও বল জালে পৌঁছাতে পারেনি কেউ। ভালো সুযোগ তৈরি করতে না পারায় ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানে।

মঙ্গলবার কাতার বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামে ডেনমার্ক। খেলার শুরু থেকেই সমানে সমানে লড়াই করে দুই দল। প্রথমার্ধেই গোল করার বেশ কিছু সুযোগ পায় এরিকসেন-কাসপার ডোলবার্গরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তারা।

খেলার ২৪তম মিনিটে এগিয়ে সুযোগ পায় তিউনিসিয়া। সতীর্থের দেওয়া লম্বা পাস থেকে ডি-বক্স থেকে ডেনমার্কের জালে বল পাঠান ইসাম জেবালি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়।

প্রথমার্ধের দুই মিনিট বাকি থাকতে আবারও গোল করার সুযোগ পায় তিউনিসিয়া। তবে দুর্দান্ত সেভে তা রুখে দেন ড্যানিশ গোলরক্ষক কাসপার সিমিচেন। ড্যানিশদের ডিফেন্ডারদের দায়িত্বশীল ভূমিকায় ০-০ এ শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও একাধিকবার চেষ্টা করে গোল করতে পারেনি কেউ। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments