Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকঅন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ভূমিধস, নিহত ১৪

অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ভূমিধস, নিহত ১৪

খ্যামেরুনের রাজধানীতে এক অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির আঞ্চলিক গর্ভনর এই তথ্য জানান।

এছাড়া নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর আল-জাজিরার।

রিপোর্ট, গতকাল রোববার ইয়াউন্দেতে ২০ মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় এক ফুটবল পিচে অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক মানুষ অংশ নেয়্ সেই সময় ভূমিধসের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়ার্টসকে বলেন, বাঁধটি কয়েক ডজন মানুষের ওপর ধসে পড়ে।

অঞ্চলটির গর্ভনর নাসেরি পল বিয়া বলেন, ঘটনাস্থলে আমরা দশ জনের লাশ দেখতে পাই। কিন্তু আমাদের সেখানে পৌঁছানোর আগেই চারজনের দেহ অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে আরও ডজন খানেক গুরুতর আহত ব্যক্তি চিকিৎসাধীন। তিনি জানান, যেখানে ভূমি ধসের ঘটনা ঘটেছে সেটি অনেক বিপজ্জনক।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments