Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিপুলিশ যেখানে অনুমতি দিয়েছে সেখানেই সমাবেশ করতে হবে : বিএনপিকে হানিফ

পুলিশ যেখানে অনুমতি দিয়েছে সেখানেই সমাবেশ করতে হবে : বিএনপিকে হানিফ

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য পুলিশ যেখানে অনুমতি দিয়েছে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, দেশে সরকার আছে, আইন আছে। আইন মেনে চলতে হবে। নিজের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠ ও ৭ ডিসেম্বর কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সরকার সব শেষ করে দিয়েছে, দেশ ধ্বংসের মুখে-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি-জামায়াত রাষ্ট্রক্ষমতায় থাকতে দেশকে কিছু দিতে পারেনি। এদের কাজই হচ্ছে মিথ্যাচার করা।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments