দেশের বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের চালু হতে যাচ্ছে। প্রথম অংশটির উদ্বোধন করা হবে আগামী ২৮ ডিসেম্বর। তবে সেইদিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে না। একদিন পর অর্থ্যাৎ ২৯ ডিসেম্বর খুলে দেওয়া হবে। ওইদিন থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে মেট্রোরেলের।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় একটি বৈঠকে প্রথমে মেট্রোরেলের উদ্বোধনের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । পরে মোবাইল ফোনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, মেট্রোরেল উদ্বোধনের পরদিন ২৯ ডিসেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, আগামী ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে।
এম এ এন সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর মেট্রোরেলে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ভ্রমণ করবেন। পরদিন ২৯ ডিসেম্বর যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।’
ঢাকাবাসী মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ৬০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
বাংলাপেইজ/এএসএম



