Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশ৫ পৌরসভা ও অর্ধশতাধিক ইউপিতে ভোটগ্রহণ চলছে

৫ পৌরসভা ও অর্ধশতাধিক ইউপিতে ভোটগ্রহণ চলছে

দেশের পাঁচটি পৌরসভা ও অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে আজ ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

পাঁচটি পৌরসভা হলো— রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। এ ছাড়া ৪৭ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন চলছে।

এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৮ জন। উপজেলা প্রতিবন্ধীবিষয়ক অফিসার মুনসুর আলী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ৬টি বুথে দেড় শতাধিক ভোটগ্রহণ হয়েছে। আনন্দঘন পরিবেশের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর কমিশনসভায় এসব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments