Homeআজকের শীর্ষ সংবাদইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার এবার জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে!

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার এবার জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে!

এক সময় জিম্বাবুয়ে ছিল বর্ণবাদের কালোছায়া। এবার সে ছায়া কাটতে শুরু করেছে। শুদিন ফিরতে শুরু করেছে। জিম্বাবুয়ে ক্রিকেটে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে টেস্ট খেলা ক্রিকেটার জিম্বাবুয়ে দলে ফিরে এসেছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড যে ১৫ জনের দল ঘোষণা করেছে, তাতে রয়েছে গ্যারি ব্যালান্সের নাম। পাকিস্তান বংশোদ্ভূত সিকান্দার রাজার জায়গায় দলে নেওয়া হয়েছে ব্যালান্সকে। তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটার।

গ্রায়েম হিক জিম্বাবুয়ে থেকে ইংল্যান্ড চলে আসার পর আর নিজের দেশের হয়ে খেলেননি; কিন্তু ব্যালান্স আবার খেলবেন জিম্বাবুয়ের হয়ে। ইংল্যান্ডের হয়ে ৩৯টি ম্যাচ খেলা বাঁ-হাতি এই ব্যাটার জিম্বাবুয়ের হয়ে খেলবেন টি-টোয়েন্টি সিরিজে।

ঘরে ছেলেকে ঘরে ফিরে পেয়ে খুশি জিম্বাবুয়ের ক্রিকেট কর্মকর্তারা। ১২ থেকে ১৫ জানুয়ারি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্যই আরভিনের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বিপিএলে অংশ নেয়ার কারণে এই সিরিজে খেলছেন না অলরাউন্ডার সিকান্দার রাজা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments