দক্ষিণ ভারতের জনপ্রিয় ‘কেজিএফ’। এবার সেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুপারস্টার যশ! এমনটাই গুঞ্জন শোনার পর অবশেষে মুখ খুলেছে ‘কেজিএফ’ ছবির সিরিজের নির্মাতারা।
এই সিরিজে অভিনয় করে ‘রকি ভাই’ হিসেবে খ্যাতি কুড়িয়েছেন যশ। এই সিরিজের দুটি সিনেমা ব্যবসাসফল হয়েছিল। তাই যশ ভক্তরা অপেক্ষা করছিল তৃতীয় পার্টের জন্য।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেইগ যেমন ব্র্যান্ড ঠিক একইভাবে ‘কেজিএফ’ ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচিত করতে চান না যশ। এই সিরিজে পাঁচ বছর সময় কাটিয়েছেন অভিনেতা। তাই এখন ‘কেজিএফ’ থেকে বিরতি নিতে চাইছেন যশ।
সূত্রটি আরও জানিয়েছে, যশ নতুন একটি ছবির কাজ করছেন। এই ছবি ‘কেজিএফ’র চরিত্র থেকে একদম আলাদা। যদিও ‘কেজিএফ’ সিরিজ থেকে সরে যাওয়ার ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি যশ।
বাংলাপেইজ/এএসএম



