Homeবিনোদনগীতিকবি আশেক মাহমুদ আর নেই

গীতিকবি আশেক মাহমুদ আর নেই

জনপ্রিয় গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

আজ শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নন্দিত গীতিকবি কবির বকুল।

কবির বকুল জানান, আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’। এছাড়া শোক জানিয়েছে গীতিকবিদের অনেকেই।

উল্লেখ্য, গীতিকবি সৈয়দ আশেক মাহমুদের লেখা জনপ্রিয় কিছু গান রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া ‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’। গানগুলোর সুরকার প্রণব ঘোষ।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments