Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়‘সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার আন্তরিক’

‘সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার আন্তরিক’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সীমান্তে হত্যা প্রসঙ্গে বলেছেন, এ বিষয়ে উভয় পক্ষে আলোচনা চলছে। ভারত সরকারও আন্তরিক।

তিনি বলেন, তারা সবসময় বলে থাকেন সীমান্তে হত্যা বন্ধ করবেন, কিন্তু তারপরও তারা করছেন। আমরা দুপক্ষই আন্তরিক এটা বন্ধ করতে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩ এর উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments