Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeপ্রবাসইতালির ভেনিস বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট কারীদের পুরস্কার বিতরণ

ইতালির ভেনিস বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট কারীদের পুরস্কার বিতরণ

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি: ইতালিতে ছাত্র-ছাত্রীদের উৎসাহ যোগাতে ভেনিস বাংলা স্কুলে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক দিলরুবা জামান এর পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার।

প্রধান অতিথি বক্তব্যে প্রধান উপদেষ্টা
জনাব বিল্লাল হোসেন ঢালি বলেন, ভেনিস বাংলা স্কুল ১৮ বছরের পদার্পণ করেছে। প্রবাসে দীর্ঘদিন সুনামের সাথে এই স্কুলটি বাঙালি সন্তানদেরকে বাংলা শিক্ষা ও সংস্কৃতি দিয়ে আসছে তার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল সারওয়ার , শিক্ষীকাবৃন্দ ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার,প্রধান উপদেষ্টা জনাব,বিল্লাল হোসেন ঢালি,উপদেষ্টা আরফান মিয়া,সিনিয়র সভাপতি উদ্দিন আক্তার,সহ সভাপতি নাসিরুদ্দিন পান্না, সহ সভাপতি আলি আফাই,সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার,সহ শিক্ষা সম্পাদিকা মেহেরুন নেছা মলি,ধর্ম সম্পাদক আব্দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হেলান মিয়া,সহ ক্রীয়া সম্পাদক আব্দুর রউফ সহ অভিভাবকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments