Homeখেলাপিএসজি চাইলেও চুক্তি নবায়নে মেসির অনীহা!

পিএসজি চাইলেও চুক্তি নবায়নে মেসির অনীহা!

ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজি চাইলেও ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহ প্রকাশ করছেন না।

গত কদিন ধরে মেসিকে ঘিরে নানান কথা প্রচলিত থাকলেও ক্রীড়া ক্ষেত্রে প্রভাবশালী স্প্যানিশ পত্রিকা দৈনিক মার্কা বলছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন মেসি।

মার্কা জানায়, মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এর আগেই চুক্তি নবায়নের প্রস্তাবের কথা ভাবছে লা প্যারিসিয়ানরা।

তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া খবর থেকে জানা গেছে, মেসিকে ফেরানোর জন্য বার্সেলোনা এবং অ্যারাবিয়ান ক্লাব আল হিলাল বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments