Homeআজকের শীর্ষ সংবাদহঠাৎ কেন হাসপাতালে ভর্তি অভিনেত্রী ইলিয়ানা?

হঠাৎ কেন হাসপাতালে ভর্তি অভিনেত্রী ইলিয়ানা?

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তিনি নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন। শুধু তা-ই নয় হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি শেয়ার করেছেন ইলিয়ানা।

ছবিতে দেখা গেছে, তার হাতে ব্যান্ডেজ, স্যালাইন দেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’র সংবাদে এ তথ্য জানা গেছে। এদিকে ইলিয়ানার অসুস্থতার খবরে তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।

জানা গেছে, শরীরে হঠাৎ পানির পরিমাণ কমে যায় ইলিয়ানার। তাই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ৩ বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেওয়া হয় তাকে। এখন কিছুটা স্থিতিশীল তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের আপডেটের খবরও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছিলেন, ‘গত কয়েকদিনে যারা আমার খোঁজ নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি, স্থিতিশীল রয়েছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments