Homeজাতীয়খালেদা জিয়া মুচলেকা দিয়ে আর রাজনীতি করবেন না, এমন কথা ছিল না:...

খালেদা জিয়া মুচলেকা দিয়ে আর রাজনীতি করবেন না, এমন কথা ছিল না: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুচলেকা দিয়ে আর রাজনীতি করবেন না, এমন কথা ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ১১শ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

গত ২৬ জানুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেয়া হয়েছে। তার ভিত্তিতে তাকে বাসায় নেয়া হয়েছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শেখ সেলিম এ দাবি করেন। এরই প্রেক্ষিতে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

আনিসুল হক বলেন, গত ২৬ জানুয়ারি সংসদে একজন সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন সেটা একদম ভুল না। তবে যতদূর মনে পড়ে, এমন কথা ছিল না।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments