২০২২ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ মোট ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে মধ্যে ৫০টিতে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৫টি।
এ বছর ১ হাজার ৩৩০টিতে শতভাগ শিক্ষার্থীই পাস করেছে। তবে এই সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। গত বছর ১ হাজার ৯৩৪টি শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ফল হস্তান্তর করা হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত ৬ নভেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
আইকে



