Homeআজকের শীর্ষ সংবাদজানা গেল কবে হবে মেডিকেলে ভর্তি পরীক্ষা?

জানা গেল কবে হবে মেডিকেলে ভর্তি পরীক্ষা?

আগামী ১০ মার্চ হবে সারা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ঐদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডা. টিটু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ১১ হাজারটি আসনের জন্য অনলাইনে শিক্ষার্থীরা ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। দুই একদিনের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আরো জানান, এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে। এবারো মেডিকেল কলেজগুলোতে ভর্তির আসন সংখ্যা গতবারের মতই থাকবে। এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সারাদেশে রয়েছে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে। সেখানে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯টি। গতবার মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। সেবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments