Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকস্ত্রীর প্রেমিকের বউকে বিয়ে করে প্রতিশোধ!

স্ত্রীর প্রেমিকের বউকে বিয়ে করে প্রতিশোধ!

পরকীয়ায় জড়িয়ে স্ত্রী ভেগেছেন প্রেমিকের সঙ্গে। পরে স্ত্রীকে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন স্বামী। শেষমেশ প্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের বউ বিয়ে করলেন এক ব্যক্তি। দুই স্ত্রীর নামও আবার এক। কি, সিনেমার গল্পের মতো লাগছে? সেরকম মনে হলেও, ভারতের বিহার রাজ্যের খাগড়িয়া জেলায় সত্যিই এমন ঘটনা ঘটেছে।

জানা যায়, ২০০৯ সালে নিরাজের সঙ্গে বিয়ে হয় রুবি দেবী নামের এক নারীর। তাদের চার সন্তানও রয়েছে। তবে বিয়ের কয়েক বছর পর নিরাজ জানতে পারেন, তার স্ত্রী মুকেশ নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। এরই মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুবি ও মুকেশ বিয়ে করেন।

পুরো ঘটনা জানতে পেরে মুকেশের বিরুদ্ধে স্থানীয় থানায় রুবিকে অপহরণের অভিযোগ করেন। নিরাজের দাবি, বিষয়টি নিষ্পত্তির জন্য গ্রাম পঞ্চায়েতের বৈঠক হয়েছিল। কিন্তু পঞ্চায়েতের সিদ্ধান্ত মানেননি মুকেশ। তারপর থেকেই পলাতক রয়েছেন তিনি।

মজার বিষয় হলো, রুবিকে নিয়ে পালানোর আগে মুকেশেরও সংসার ছিল। আরও মজার ব্যাপার হলো, মুকেশের আগের স্ত্রীর নামও রুবি। তাদের দুই সন্তানও রয়েছে।

এদিকে, প্রতিশোধ নিতে মুকেশের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নিরাজ। এরই একপর্যায়ে গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন নিরাজ ও মুকেশের আগের স্ত্রী রুবি। তবে এখনো পলাতক মুকেশ ও নিরাজের আগের স্ত্রী রুবি।

সূত্র: এনডিটিভি

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments