Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ঈদে রাজধানীর নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ: আইজিপি

ঈদে রাজধানীর নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ: আইজিপি

ঈদে রাজধানীর নিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (২৬ জুন) সদরঘাটে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে, গাবতলী পশুর হাট পরিদর্শন করেন আইজিপি। পশুর হাট ও সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তখন উল্লেখ করেন পুলিশ প্রধান।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। ঘরমুখো মানুষের চাপ বাড়ছে সড়কে। রাজধানী থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ পথ গাবতলী বাসস্ট্যান্ডে থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ঘরে ফিরছেন।

নগরবাসীর উদ্দেশে এ সময় আইজিপি বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যার যার বাসা-বাড়ির সিসি ক্যামেরা সচল আছে কি না চেক করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments