Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৪ আগষ্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি।

এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

পুষ্পস্তবক অর্পণের পর তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল এই অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করবে।

এছাড়াও সেখানে ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments