Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিবিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি যেকোনো সময় নাশকতা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছিল। তারা যে কোনো সময় আবার নাশকতা করতে পারে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিএনপি সভা-সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেয়া হবে না বলেও এ সময় কঠোর হুশিয়ারি দেন তিনি।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আয়োজিত ‘জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জঙ্গি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনো কিছু কিছু জায়গায় মাথাচাড়া দেয় তাদের নির্মূল করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্টে জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments