Sunday, April 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শহীদদের উদ্দেশ্যে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে এখানে।

এর আগে সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এরপর টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাতেহা পাঠের পাশাপাশি সেখানে মিলাদ আর দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে। আলোচনা সভাও হওয়ার কথা রয়েছে।

সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও এসময় উপস্থিত থাকবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments