Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়সাবেক বিমানবাহিনী প্রধান সুলতান মাহমুদ বীর উত্তম আর নেই

সাবেক বিমানবাহিনী প্রধান সুলতান মাহমুদ বীর উত্তম আর নেই

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ মারা গেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান।

ছেলে রাজীব মাহমুদ জানান, সুলতান মাহমুদের লাশ ইউনাইটেড হাসপাতালের হিম ঘরে রাখা রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ও দাফন হবে।

মৃত্যুকালে সুলতান মাহমুদের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের অপারেশন কিলো ফ্লাইটের অন্যতম সদস্য ছিলেন সুলতান মাহমুদ। মুক্তিযুদ্ধের পর ১৯৮১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দেশাত্মবোধ আর বীরত্বপূর্ণ অবদানের জন্য এই স্কোয়াড্রন লিডারকে পরে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ২০১৮ সালে সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments