Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজধর্মপাশায় ১৫ ই আগস্ট উপলক্ষে আওয়ামীলীগের একাংশের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ধর্মপাশায় ১৫ ই আগস্ট উপলক্ষে আওয়ামীলীগের একাংশের আলোচনা সভা ও দোয়া মাহফিল

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ কাঁদো বাঙ্গালী কাঁদো এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১. ৩০ মিনিটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেল বিআরডিবির হলরুমে এ সভা ও দোয়া মাফিলের আয়োজন করে।

এই অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এনামুল হক এনাম, আব্দুর রেজ্জাক, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সহ -সভাপতি ও গত ইউনিয়ন পরিষদে পাইকুরাটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী এম এম রেজা পহেল, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহ আলী আকবর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর খান পাঠান, দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন, সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি আবু ফাত্তাহ রাসেল, উপ গন যোগাযোগ বিষয়ক সম্পাদক জালাল আহমেদ আকাশ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments