Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকচাঁদের মাটিতে নামলো ভারতের চন্দ্রযান

চাঁদের মাটিতে নামলো ভারতের চন্দ্রযান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩।

ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পাখির পালকের মতো অবতরণ করে ল্যান্ডার বিক্রম।

চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করলো ভারত। এই যাত্রায় সফল হওয়ায় চাঁদের মাটিতে নেমে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নজির গড়লো ভারত।

২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতের সেই ভুল থেকে অনেক ত্রুটি শুধরে এ বার সাবধানী ইসরো। গত রোববার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে দেশটির মহাকাশযান লুনা-২৫।

চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করা হয় ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউবে। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবতরণের এই দৃশ্য দেখতে ভার্চুয়ালি ইসরোর সঙ্গে যোগ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments