Homeজাতীয়যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই সম্পর্ককে কিছু গোষ্ঠী তিক্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বলেও জানান তিনি।

নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে স্থানীয় সময় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, আমরা যে নীতি ও মূল্যবোধে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রও সেই নীতি ও মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করেছি।

যুক্তরাষ্ট্র গণতন্ত্রে ও মানবাধিকারে বিশ্বাস করে, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চিন্তার মিল আছে বলেও জানান ড. মোমেন বলেন। বলেন, নীতিগতভাবে আমাদের দুদেশের মধ্যে মিল রয়েছে। তবে তাদের কোনো কোনো ব্যক্তিবিশেষ হয়তো আমাদের উন্নয়ন পছন্দ করছেন না, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments