Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ট্রেন সংঘর্ষ: নিহত বেড়ে ২৩, উদ্ধারকাজে র‌্যাব-বিজিবি

ট্রেন সংঘর্ষ: নিহত বেড়ে ২৩, উদ্ধারকাজে র‌্যাব-বিজিবি

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফাইটার মোশাররফ।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে উদ্ধার কাজে যোগ দিয়েছে র‌্যাব ও বিজিবি।

বিকালে উপজেলার জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এগারসিন্দুর এক্সপ্রেসের কয়েকটি বগি যাত্রীসহ উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে এখনো মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। তাদের উদ্ধারকাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments