Homeখেলারিয়ালে আরও চার বছর খেলবেন ভিনিসিয়ুস

রিয়ালে আরও চার বছর খেলবেন ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদে আরও চার বছর থাকছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এদিকে নতুন চুক্তিতে এই তারকার বেতন বৃদ্ধি পেয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ভিনি এখন থেকে ১০ মিলিয়ন ইউরো পাবেন। যেখানে আগে তার এই বেতন ছিলো ৩ দশমিক ৫ মিলিয়ন ইউরো। এছাড়া রিলিজক্লজে তাকে রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরোতে।

স্বদেশের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ৬ মৌসুমে ২৩৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৬৩টি। একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ জিতেছেন মোট ৯টি শিরোপা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments