Homeজাতীয়হজের নিবন্ধন শুরু

হজের নিবন্ধন শুরু

২০২৪ সালে যারা পবিত্র হজ করতে ইচ্ছুক তাদের চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে। যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, যারা প্রাক নিবন্ধন করেছেন তারাই চূড়ান্ত নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। ন্যূনতম ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। বাকি টাকা ফেব্রুয়ারির মধ্যে ধাপে ধাপে জমা দেয়া যাবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এরমধ্যে সরকারি কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments