Homeবাংলাদেশচট্টগ্রামএবার চট্টগ্রামে ভবনে ভয়াবহ আগুন

এবার চট্টগ্রামে ভবনে ভয়াবহ আগুন

ঢাকার পর এবার চট্টগ্রামের বাকলিয়ায় একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে বাকলিয়ার এক্সেস রোডে তিন তলা ভবনটিতে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহাতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভিতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের কেউই শঙ্কামুক্ত নন।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments