এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
এর আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিন ও পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান ।
অন্যানদের মাঝে বক্তব্য দেন, সায়েন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাহাবউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, মুক্তি যুদ্ধা ছফেদ আলী, সাংবাদিক লিপু মজুমদার, এনজিও প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



