Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদআজ-শনিবারও থাকবে কারফিউ

আজ-শনিবারও থাকবে কারফিউ

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ও শনিবার ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আসাদুজ্জামান খান জানান, আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর চিরুনি অভিযান চলবে।

বুধবার (২৪ জুলাই) থেকে দিনের নির্দিষ্ট সময়ে কারফিউ শিথিল করে চার ঘণ্টা সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চালু করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবারও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলায় কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকে। আর বাকি জেলাগুলোর কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments