Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদমাঠে না থাকায় আওয়ামী লীগের ২৭ ইউনিট কমিটি বাতিল

মাঠে না থাকায় আওয়ামী লীগের ২৭ ইউনিট কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় মাঠে না নেমে ঘরে থাকায় ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, বসিলা) এলাকার তিন থানা এবং আট ওয়ার্ডের অন্তর্গত আওয়ামী লীগের ২৭ ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দীর্ঘ সময় মোহাম্মদুপর সূচনা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা-১৩ আসনের তিন থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সভায় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ২৭টি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকরা আন্দোলন মোকাবিলায় সরাসরি অংশ নেননি বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments