Homeআজকের শীর্ষ সংবাদখুলনায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

খুলনায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

খুলনা ব্যুরো: চলমান পরিস্থিতির কারণে কারণে সারাদেশের ন্যায়ে খুলনায় সপ্তম দিনে শুক্রবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল থাকবে। ফলে এদিন সকাল ৬টার আগ পর্যন্ত এবং রাত ৯ টার পর থেকে শনিবার সকাল পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান কারফিউ শিথিল রাখা হয়। ফলে সকাল থেকেই নগরীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক।

ব্যবসা প্রতিষ্ঠান, বিপণীবিতান, ব্যাংক-বিমা, আদালতে স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ বেশকিছু দিন পর শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

এদিকে কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে খুলনা থেকে ১৮টি রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করে। ঢাকাসহ দূরপাল্লার যানবাহনও চলেছে সময়মতো। তবে সন্ধ্যার পর কারফিউ বহাল থাকায় কোনো যানবাহন চলাচল করেনি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments