Homeআজকের শীর্ষ সংবাদসকল পথ মিশে গেছে শহীদ মিনারে

সকল পথ মিশে গেছে শহীদ মিনারে

নিজস্ব প্রতিবেদক: ‘সরকার পদত্যাগের এক দফা, এক দাবি’ স্লোগানে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্র-জনতার হাতে উড়ছে পতাকা, চলছে বিক্ষোভ। স্বাধীনতার পর এত রক্ত দেখেনি দেশ, বিদ্রোহে ফেটে পড়েনি মানুষ। নির্বিচারে গুলির প্রতিবাদে তারা আজ এক হয়েছে, সব পথ মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে আজ রোববারও রাজপথে নেমেছে রাজধানীবাসী। দুপুর থেকে তারা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখনো সেখানে উপচে পড়ছে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল।

সরেজমিনে দেখা গেছে, টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ ও পলাশীসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছে হাজারো জনতা। দলে দলে তারা শিক্ষার্থীদের সঙ্গে মিশে যাচ্ছে, গান-কবিতায় জানাচ্ছে সংহতি।

একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘অফিসের অনেক বিধিনিষেধ থাকা সত্ত্বেও আমিসহ আমার অনেক সহকর্মী এখানে এসেছি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে। আমরা এসব হত্যাকাণ্ডের বিচার চাই।’

সারাদেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments