Homeআজকের শীর্ষ সংবাদদেশে ফিরছেন না সাকিব, আছেন পাকিস্তান সিরিজে

দেশে ফিরছেন না সাকিব, আছেন পাকিস্তান সিরিজে

ক্রীড়া প্রতিবেদক: প্রাথমিক সূচিতে ১৬ আগস্ট বাংলাদেশ টেস্ট দলের পাকিস্তান যাবার কথা ছিল। কিন্তু তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ টেস্ট দল পাকিস্তান যাবে আগামীকাল ১২ আগস্ট।

সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় পাকিস্তানের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করবে টিম বাংলাদেশ। এমিরাটসের ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তান গেয়ে পৌঁছাবে টাইগাররা।

এদিকে নানা অনিশ্চয়তার কথা শোনা গেলেও টেস্ট দলে আছেন সাকিব আল হাসান। বিসিবি আজ রোববার সন্ধ্যায় দল ঘোষণা করেছে। ১৫ জনের টেস্ট দলে আর সবার সাথে আছে সাকিবের নামও।

এখন প্রশ্ন হলো, সাকিব কি দেশে ফিরে দলের সঙ্গে পাকিস্তান যাবেন? নাকি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে মিলিত হবেন?

খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, সাকিব কানাডা থেকে সরাসরি পাকিস্তান চলে যাবেন। তার মানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আর দেশে পা রাখছেন না সাবেক অধিনায়ক।

আগামীকাল সোমবার ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে পাকিস্তান যাবেন ১৩ জন। তার মধ্যে থাকবেন ৮ ক্রিকেটার-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments