Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদদুপুরে বিসিবির ভাগ্য নির্ধারণী বৈঠক

দুপুরে বিসিবির ভাগ্য নির্ধারণী বৈঠক

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বৈঠক ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ নিরাপত্তাও চেয়েছে ক্রিকেট বোর্ড। রাজনৈতিক পটপরিবর্তনের পর সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ ক্রিকেটের ভাগ্যনির্ধারণী এক বৈঠকই বলা চলে একে। যেখানে আসতে পারে বড় কিছু সিদ্ধান্ত।

জানা গিয়েছে, এই সভায় অনলাইনে যুক্ত হবেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এদিনই নিজের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। ২০০৯ সালের পর থেকে টানা সভাপতিত্ব করে চলেছেন। চার মেয়াদে নির্বাচিত হয়েছেন সাবেক এই সংসদ সদস্য। তবে আজই শেষ হতে পারে তার এই পথচলা।

এই বৈঠকে আমন্ত্রণ পাননি সাজ্জাদুল আলম ববি। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হলেও করেননি। আজকের বৈঠকেও তিনি পাননি আমন্ত্রণ। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই তাকে অব্যাহতি দিতে পারে। সেক্ষেত্রে জালাল ইউনুসের শূন্যপদের পাশাপাশি ফাঁকা হবে এনএসসির আরেকটি কোটা।

এনএসসির এই দুই কোটায় পরিচালক বোর্ডে যুক্ত হবেন দুজন। কাউন্সিলরশিপ থাকার সাপেক্ষে এতে আসতে পারেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। এদের মধ্যে ফারুক আহমেদের সভাপতি হওয়ার বিষয়ে আছে জোর গুঞ্জন। সেই সিদ্ধান্ত অবশ্য আজই আসবে কি না তা নিয়ে আছে প্রশ্ন।

সরকার পদত্যাগের পর এমন জটিল অবস্থার মাঝে প্রথমবার বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকগুলো হয় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির নিজস্ব অফিসে।

কিন্তু এবারে বৈঠক সরিয়ে নেয়া হয়েছে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে। রাত ১২টা ১১ মিনিটে গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় এটি নিশ্চিত করা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments