Homeআজকের শীর্ষ সংবাদমেহেরপুর-কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ

মেহেরপুর-কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলার প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে দূরপাল্লার বাস চলাচল করছে।

শুক্রবার (৬ সেপ্টম্বর) সকালে দেখা যায়, গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট ছোট যানবাহনে চড়েছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান যাত্রীরা।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশাচালকরা বাস চালককে মারধর করেন। এ ঘটনায় বুধবার মেহেরপুর-কুষ্টিয়া জেলার সব রুটে লোকাল বাস চলাচল বন্ধ ছিল। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়।

তবে এদিন বিকেলে মিরপুরে লোকাল বাসের এক চালকের ওপর হামলা ও বাস ভাঙচুর করেন সিএনজিচালকরা। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবারও বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments