Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদকথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে

নিজস্ব প্রতিবেদক: কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৬ মিনিটে তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন।

পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।’

তিনি আরও লেখেন, ‘কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

‘তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।’

মাহফুজ আলম লেখেন, ‘জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments