Homeঅর্থনীতি‘এখনই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা আত্মঘাতী’

‘এখনই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা আত্মঘাতী’

দেশে এখনই গ্যাস, ‌বিদ্যু‌তসহ জ্বালা‌নির দাম বাড়ানোর চেষ্টা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

শনিবার (২১ মে) এফবিসিসিআই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশে বর্তমানে চরম অসময় যাচ্ছে। এ পরিস্থিতিতে জ্বালা‌নির দাম বাড়ানো কোনো ভাবেই ঠিক হবে না। সংকটময় এই প‌রিস্থি‌তিতে যারা এ ধরনের প্রস্তাব দিচ্ছেন তার মূলত সরকারকে বেকায়দায় ফেলতে চান।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লে সব ধরনের পণ্যের দাম বাড়বে। এর প্রভাব পড়বে জনজীবনের ওপর, যা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। সময় থাকতে সরকারকে তা বুঝতে হবে।

জসিম উদ্দিন আরও বলেন, এই দুঃসময়ে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাবে বহুমাত্রিক মূল্যস্ফীতি উসকে দিয়ে এর বহুমুখী নেতিবাচক প্রতিক্রিয়ার উদ্ভব হবে। ফলে কৃষি শিল্প সেবা এবং সার্বিকভাবে জনসাধারণের জীবন-জীবিকা নির্বাহে অচলাবস্থার সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে গ্যাস ও ‌বিদ্যু‌তসহ জ্বালা‌নির দাম বাড়ালে অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।এর পরও যদি দাম বাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে সেটা ব্যবসায়ীদের ওপর না চাপিয়ে বিদ্যুৎ খাতের তহবিল থেকে ভর্তুকির মাধ্যমে সমন্বয় করা হোক।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন, এমসিসিআইর সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যারিস্টার নিহাদ কবির প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments