আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আটকে পড়া বিদেশিদের সাত দিনের ট্রানজিট ভিসা প্রদানের অনুমোদন দিয়েছে কুয়েত। যারা স্থলপথে ইরাক হয়ে কুয়েত প্রবেশ করতে পারবে।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে, ইরানে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের বিশেষ করে জিসিসি ও ইউরোপীয় নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা।
আবদালি সীমান্তের পরিচালক কর্নেল ওয়ালিদ আল-আজমি জানান, ৭ দিনের ট্রানজিট ভিসা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যারা ইরান থেকে ইরাক হয়ে স্থলপথে কুয়েতে প্রবেশ করে কুয়েত বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছেন।
বাংলাপেইজ/এএসএম



