Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদউৎসবমুখর পরিবেশে বৃটিশ-বাংলাদেশী ব‍্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে বৃটিশ-বাংলাদেশী ব‍্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

লন্ডন অফিস: মুখর পরিবেশে বৃটিশ-বাংলাদেশী ব‍্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই) এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইস্ট লন্ডনের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী’র উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়।শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন সংগঠনের চেয়ারম‍্যান এম জি মৌলা মিয়া (এমবিই), ফাইনেন্স ডাইরেক্টর কামরু আলী বার্ষিক রিপোর্ট পেশ করেন।ইন্টারন‍্যাশনাল ট্রেড এফেয়ার্স রহিমা মিয়ার পরিচালনায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউকেবিসিসিআই এর সাবেক চেয়ারম‍্যান ও পরিচালক নজমুল ইসলাম নুরু।

নির্বাচন ঘোষিত নতুন কমিটির সদস্যরা হলেন, চেয়ারম‍্যান এম.জি. মৌলা মিয়া এমবিই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক জামাল, ভাইস প্রেসিডেন্ট মোঃ পাবেল কাদির চৌধুরী, আর্থ বিষয়ক পরিচালক ড. জশ ইউ আহমেদ, আইনি বিষয়ক পরিচালক ব্যারিস্টার আনোয়ার মিয়া, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক পরিচালক মিস রহিমা মিয়া, সদস্য ও জনসংযোগ বিষয়ক পরিচালক মোঃ সাইফুল আলম, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সহকারী পরিচালক মিসেস ফারজানা হোসেন নীলা।

এ সময় বক্তরা বলেন, ইউকেবিসিসিআই শুধু লন্ডনভিত্তিক কোন সংগঠন নয়, এর বাইরেও এর কার্যক্রম অব্যাহত আছে। সংগঠনের একটি বোর্ডের মাধ্যমে সারা বছর নানা ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়।ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ অবিই, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ডাইরেক্টর বজলুর রশিদ এমবিইসহ বৃটেনের স্বনামধন্য ব্যবসায়িরা এই পরিচালনা পর্ষদে আছেন। রয়েছে বিভিন্ন রিজিওনাল কমিটি। বোর্ডের অন্যান্য ডাইরেক্টরা হলেন,
সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, জামাল উদ্দিন মোকদ্দুস, হারুন মিয়া, অলি খান এমবিই।

সংগঠনের ডাইরেক্টর সহ বিভিন্ন রিজিওনাল প্রধান হিসাবে দায়িত্বে আছেন, মিডল্যান্ডস অঞ্চলের আঞ্চলিক সভাপতি ইমাম উদ্দিন আহমদ, ইস্ট অব ইংল্যান্ড আঞ্চলিক সভাপতি সিদ্দিকুর রহমান জয়নাল, বাংলাদেশ অঞ্চলের আঞ্চলিক সভাপতি শওকত আজিজ রাসেল, লন্ডন অঞ্চলের কনভেনর কামরু আলী, ওয়েস্ট অব ইংল্যান্ড অঞ্চলের কনভেনর করিম মিয়া শামীম।

পরিচালনা পর্ষদ বিদায়ী কমিটির নিষ্ঠা ও পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পূর্ববর্তী পদে থাকা পরিচালকদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।পরিচালক ও সদস্যরা সদ্য নির্বাচিত চেয়ারম‍্যান এম.জি. মৌলা মিয়া এমবিইকে আন্তরিক অভিনন্দন জানান।

চেয়ারম‍্যান মৌলা মিয়া এমবিই তাঁর বক্তব্যে বলেন, এখন ইউকেবিসিসিআই জন্য নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে চলার উপযুক্ত সময়। বিদ্যমান ব্যবসাগুলিকে সহায়তা করার পাশাপাশি নতুন উদ্যোক্তা ও অংশীদারিত্বের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ ও অগ্রাধিকার।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments