Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদপূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আপনারা জানেন পূজা বিঘ্ন করতে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরো বলেন, তবে এই ষড়যন্ত্র কার্যকর হয় নাই। একজনকে ধরা হয়েছিল, তিনি কিন্তু ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন না। ওনাদের উদ্দেশ্য সফল হতে পারে নাই। লক্ষীপূজা আরও ভালোভাবে হবে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূজা মণ্ডপ পরিদর্শনকারে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার প্রথম দিকে ধর্ষণের ঘটনা দিয়ে পূজাকে অস্থিতিশীল করতে একটি মহল চেষ্টা করেছে। তবে দুষ্কৃতিকারীরা সফল হতে পারেনি। এবার সারা বাংলাদেশে ভালোভাবে পূজা হয়েছে। সবার সহযোগিতায়। পূজায় নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

এ সময় শান্তিপূর্ণ উৎসবমুখর পূজা হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments