Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

আর্ন্তজাতিক ডেস্ক: গণআন্দোলনে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানোর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক ডিক্রিতে দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো এক সরকারি আদেশে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’

৫১ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন এটি এখনো অজানা।

সাবেক প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী গত ১৪ অক্টোবর ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments