Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয়সহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের সবাই বাংলাদেশি।

আজ রোববার বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সৌদির আল-কারজ শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি আবাসিক এলাকায় মিসাইল আছড়ে পড়ে। জানা গেছে, মিসাইলটি আঘাত হেনেছে একটি মেইনটেনেন্স এবং ক্লিনিং কোম্পানির ভবনে।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

সূত্র: রয়টার্স

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments