লন্ডন অফিস: প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এবং সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনার রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ এম করিম সায়েম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার-পূর্ব আলোচনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ। কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কেন্দ্রীয় কমিটির কনভেনর মনসুর আহমদ মকিস, কো-কনভেনর মসুদ আহমদ এবং মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান।
সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, সাউথ ইস্ট রিজিওনের কো-কনভেনর জামাল উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মুজিবুর রহমান মুজিব ও কো-কনভেনর শাহ সাফি আহমদ, কেন্ট রিজিওনের সভাপতি, মাওলানা রফিক আহমদ, ব্যারিস্টার মোহাম্মদ শহীদ, মাওলানা মাহমুদ আলী, সাংবাদিক আব্দুল কাইয়ুম, খালেদ মাসুদ রনি, বদরুল ইসলাম, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর নুরুল ইসলাম, হেলেন ইসলাম, কদর উদ্দিন, আব্দুর রহিম রঞ্জু, টিভি প্রেজেন্টার হেনা বেগম, খালেদ খান, আজম আলী, শাহ চেরাগ আলী, আজিজুল আম্বিয়া, ফারহান সাদিক খান, সুলতানা রশিদ জলি, মুন কুরেশি, রুবি বেগম, আসমা মতিন, লুপা বেগম, উর্মি বেগম, দীপা বেগম, মাধবী, সোপান আহমদ, আফতাব আহমদ, মিসেস জেসিকা চৌধুরীসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। একইসাথে প্রবাসীদের ঐক্য, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদ আলী।
বাংলাপেইজ/এএসএম



