Homeআজকের শীর্ষ সংবাদওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে অজ্ঞাত বস্তু। জাহাজটির কমান্ড ডেস্ক বা চালানোর মূল অংশে হামলা চালানো হয়। এতে ওই অংশটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য অপারেশন (ইউকেএমটিও) এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, তারা ওমানের উপকূল থেকে ৭ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বাঞ্চলের দাহিতে এ হামলার ব্যাপারে জানতে পারে।

জাহাজের মাস্টার জানিয়েছেন, হামলায় ক্রুদের কেউ হতাহত হননি। এছাড়া পরিবেশ কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার ব্যাপারে তদন্ত করছে। ওই রুট দিয়ে চলাচল করা জাহাজকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনের সমঝোতা স্মারক সইয়ের পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে। এরমধ্যেই এ ঘটনা ঘটল।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও ওমান একটি নিরাপদ করিডর নির্ধারণ করেছে। হরমুজে আটকে পড়া জাহাজগুলো যেন নিরাপদে বের হয়ে যেতে পারে এবং নিরাপদে প্রবেশ করতে পারে সেই লক্ষ্যে এই রুট নির্ধারণ করা হয়।

কিন্তু ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা নতুন করে সতর্কতা দেয় তাদের অনুমতি ও নির্ধারিত রুট দিয়েই জাহাজ চলাচল করতে হবে।

সূত্র: গ্লোবাল টাইমস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments