Homeআজকের শীর্ষ সংবাদব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

নিজস্ব প্রতিবেদক: বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার, সাবেক রাষ্ট্রপতি, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, শ্রদ্ধাভাজন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত ।

পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে বিশেষ ভাবে প্রার্থনা রইলো, থাকবে জনাব জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য ।

আল্লাহ যেন উনার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে নেন এবং তাকে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়া বাধিত করেন। জমির উদ্দিন সরকার সাহেবের এই চলে যাওয়াটা বাংলাদেশ, জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার, মানবতা, নির্যাতিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, পরিজনদের প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন। নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভাবনা।

জমির উদ্দিন সরকার থাকবেন চির অম্লান হয়ে বাংলাদেশের মানবতা বাদী মানুষের হৃদয়ে, আমাদের দোয়া, ভালোবাসা, চিন্তায় এবং মননে।

গভীর শ্রদ্ধাঞ্জলি সহ.. এম আসকির আলী সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments