Homeআজকের শীর্ষ সংবাদআইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন শাহরুখ

আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আলোচিত বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইনি জটিলতার অবসান ঘটল। বাড়িটিতে নতুন করে আরও দুটি তলা নির্মাণের অনুমতি পেয়েছেন এই অভিনেতা। ভারতের সুপ্রিম কোর্টের এই রায়ের পর বড় ধরনের স্বস্তি ফিরেছে। গত বছর থেকেই নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের ঐতিহ্যবাহী এই বাড়িটি।

সেখানে আরও দুটি তলা বাড়ানোর পরিকল্পনা ছিল তার। তবে এই নির্মাণকাজের বিরোধিতা করে আদালতে রিট আবেদন করেছিলেন এক সমাজকর্মী। তার দাবি ছিল, নিয়ম না মেনে এই নির্মাণকাজ চালানো হচ্ছে। দীর্ঘ আইনি লড়াই শেষে গতকাল মঙ্গলবার ভারতের শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেন এবং শাহরুখের পক্ষে রায় ঘোষণা করেন।

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আইন মেনেই ‘মান্নাত’-এর নতুন দুটি তলা তৈরি করা হচ্ছে। ফলে এই নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে আইনত আর কোনো বাধা রইল না।

মামলার শুনানির সময় আবেদনকারীর আইনজীবী শোয়েব আলম আদালতকে বলেন, মামলাটি একজন বিখ্যাত অভিনেতাকে নিয়ে বলে এটিকে যেন আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা না হয়। তিনি আরও দাবি করেন, তার মক্কেল একজন সম্মানিত সমাজসেবী, যিনি এর আগেও বিভিন্ন আবাসন কেলেঙ্কারি প্রকাশ্যে এনেছেন।

বিচারপতি সঞ্জয়কুমার বাগচী বলেন, ‘আমরা এ সব বিষয়ে কোনও ভাবেই প্রভাবিত হইনি।’ এদিকে ‘মান্নাত’-এর জটিলতা কাটার পাশাপাশি ব্যক্তিগত জীবনের আরেকটি বড় প্রাপ্তি ঘটেছে শাহরুখের। ভারতের দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত নিজের স্মৃতিবিজড়িত বাড়িটির সম্পূর্ণ মালিকানা এখন তার। বিয়ের পর এই বাড়িতেই প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ ও গৌরী দম্পতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments